আমরা বিশ্বাস করি — বাংলাদেশের প্রতিটা উদ্যোক্তার একটা professional online store থাকা উচিত। Giant-এর ভিড়ে হারিয়ে যাওয়া নয়, নিজের brand, নিজের store।
আমাদের লক্ষ্য
ঢাকার বড় brand থেকে উপজেলার ছোট shop — সবার হাতে professional e-commerce পৌঁছে দেওয়া। Developer ছাড়া, লাখ টাকা খরচ ছাড়া।
Merchant আগে
প্রতিটা feature বানানোর আগে একটাই প্রশ্ন করি — এতে merchant-এর কী লাভ?
বিশ্বাস ও নিরাপত্তা
Fraud detection আর secure payment — আপনার টাকাও safe, customer-এর টাকাও safe।
সহজ রাখা
প্রথমবার বিক্রি করছেন? সহজ লাগবে। বড় ব্যবসা চালাচ্ছেন? শক্তিও পাবেন।
আপনার সাথে বাড়ে
মাসে ১০টা order হোক বা ১০,০০০ — platform আপনার সাথে সাথে বড় হয়।
আমাদের গল্প
Bitcommerz শুরু হয়েছিল ঢাকায় — কয়েকজন engineer আর উদ্যোক্তার হাতে।
আমরা নিজেরাই দেখেছি: একটা online store বানাতে গেলে হয় developer-কে লাখ টাকা দিতে হয়, নয়তো Facebook page-এই আটকে থাকতে হয়। দুটোর কোনোটাই ঠিক না। তাই Bitcommerz বানালাম — যেন প্রতিটা merchant বড় brand-এর মতো store পায়। Code ছাড়া, জটিলতা ছাড়া, পকেট খালি না করে।
আজ বাংলাদেশ জুড়ে ২,০০০+ merchant Bitcommerz দিয়ে তাদের ব্যবসা চালাচ্ছেন। আপনারটাও চলুক?
ফ্রি ট্রায়াল শুরু করুন