Bitcommerz›AI Studio
AI Studio

Store-এর লেখা, ছবি আর SEO — AI দিয়ে কয়েক মিনিটে।

AI Studio আপনার dashboard-এর ভেতরেই। Product description লেখে, SEO পূরণ করে, product-এর ছবি বানায়, blog-এর draft করে দেয়। প্রতিটা plan-এ মাসে AI credit থাকে।

সমস্যাটা কী

৩০০টা product upload করেছেন। বেশিরভাগে শুধু নাম, দাম আর একটা ছবি।

Description নেই। SEO title নেই। Google খুঁজে পায় না, আর customer inbox-এ বারবার একই প্রশ্ন করে।

হাতে লিখতে গেলে সপ্তাহের পর সপ্তাহ লাগবে।

AI Studio কী কী করে

০১

Product description — একটা বা অনেকগুলো

Generate-এ click করুন, আপনার দেওয়া নাম, category আর details থেকে AI description লিখে দেবে। অথবা অনেক product select করে সবগুলো একবারে লিখিয়ে নিন।

০২

SEO আর category intro

Product-এর SEO title আর meta description AI পূরণ করে দেয়, প্রতিটা category page-এর জন্য ছোট intro-ও লেখে।

০৩

Blog writer

Topic দিন। AI blog post-এর draft করে দেবে, edit করে store-এর blog-এ publish করুন।

০৪

AI product image

Listing, banner বা ad-এর জন্য AI দিয়ে product-এর ছবি বানান।

০৫

AI page builder wizard

Shop নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। AI একটা page-এর প্রথম version বানিয়ে দেবে, তারপর অন্য page-এর মতোই edit করবেন।

০৬

সহজ ভাষায় report

জিজ্ঞেস করুন "গত মাসে কোন product সবচেয়ে বেশি বিক্রি হয়েছে?" — উত্তর আসবে আপনার store-এর নিজের data থেকে।

০৭

Confirm না করলে কিছুই বদলায় না

AI কোনো পরিবর্তন suggest করলে, আপনি confirm না করা পর্যন্ত কিছু হবে না। মত পাল্টালে undo করুন।

০৮

প্রতিটা plan-এ মাসে credit

SME মাসে ১০০, Startup ৩০০, Business ৫০০ credit। Credit wallet-এ দেখবেন কোন credit কবে, কীসে খরচ হয়েছে।

কীভাবে কাজ করে

  1. ০১

    যেটা নিয়ে কাজ, সেটা খুলুন

    একটা product, category, blog বা report।

  2. ০২

    AI button-এ click করুন

    লেখাটা দেখে নিন।

  3. ০৩

    Edit, confirm, save

    Credit কাটবে মাসের wallet থেকে।

FAQ

সাধারণ প্রশ্ন

মাসে কত AI credit পাবো?
SME মাসে ১০০, Startup ৩০০ আর Business ৫০০ credit। কোনটা কোথায় খরচ হলো, credit wallet-এ দেখা যায়।
AI যা লিখবে, সেটাই কি রাখতে হবে?
না। প্রতিটা result আগে দেখবেন, edit করবেন। AI action আপনি confirm করলে তবেই হয়, আর undo-ও করা যায়।
AI Studio আর AI chat assistant কি একই জিনিস?
না। AI Studio আপনাকে store চালাতে সাহায্য করে। AI chat assistant (OmniConva) storefront-এ আপনার customer-এর সাথে কথা বলে, আর ওটা আলাদা paid app।
AI Studio কি stock-এর forecast দেয় বা product recommend করে?
না। এগুলো AI Studio-তে নেই। Store-এর related product হলো একটা setting, যেটা আপনি নিজে ঠিক করেন।

শুরু করতে developer লাগে না। লাগে নিজের একটা store।

Theme বেছে নিন, product তুলুন, bKash আর courier connect করুন। ৭ দিন free। Card লাগবে না।

আমার store তৈরি শুরু করি →ডকুমেন্টেশন

Credit card লাগবে না। কোনো long-term চুক্তি নেই। Trial শেষের আগে cancel করলে টাকা লাগবে না।