সমস্যাটা কোথায়
Boost দিলেন, order আসলো — কিন্তু Ads Manager দেখায় অর্ধেক। ফলে Facebook ভুল মানুষকে ad দেখায়, প্রতি order-এর খরচ বাড়ে।
Pixel, feed, event সেটআপ করতে সাধারণত developer লাগে।
আর একবার কিনে ফেলার পর কাস্টমারকে আবার ফেরানোর সহজ কোনো উপায় থাকে না।
Tracking, feed আর follow-up এক জায়গায়
Facebook Pixel + Conversions API
Browser আর ad blocker Pixel আটকে দিতে পারে, তাই store প্রতিটা purchase আমাদের server থেকেও পাঠায়। Facebook একটা sale একবারই গোনে, আর আসল order-এর বেশিরভাগ দেখে। শুধু Pixel ID আর access token বসান।
Google Analytics 4, Ads আর Tag Manager
কাস্টমার কোথা থেকে আসছে দেখুন — GA4-এ purchase server থেকেও যায়। Google Ads conversion, Tag Manager আর Search Console verification — code ছাড়াই।
TikTok আর Pinterest
TikTok Pixel আর TikTok product catalog। Pinterest catalog আর domain claim। ওখানে ad চালানো শুরু করলেই রেডি।
Microsoft Clarity
ফ্রি session recording আর heatmap। কাস্টমার কোথায় ট্যাপ করছে, কোথায় scroll থামাচ্ছে, কোথায় চলে যাচ্ছে — দেখুন।
Product feed — health check সহ
Product নিজে থেকেই Facebook, Google Merchant, TikTok আর Pinterest catalog-এ যায়। Health check দেখায় কয়টা product feed-এ আছে, আর বাকিগুলো কেন নেই।
কুপন, অফার, ফ্রি ডেলিভারি
কুপন কোড, পুরো store-এ অফার, ফ্রি ডেলিভারি — সব বানান। Usage limit দিন, যাতে কোড প্ল্যানের বেশি ব্যবহার না হয়।
প্রতিটা order status-এ SMS
নিজের SMS gateway connect করুন (SSL Wireless, MRAM, eSMS/Diana, বা যেকোনো HTTP gateway)। Order confirm, ship বা deliver হলে কাস্টমারকে — আর নিজেকেও — SMS। Template বাংলায় বা ইংরেজিতে।
Email — যেটা আসলে চেক করা যায়
নিজের SMTP ব্যবহার করুন। Template এডিট করুন, সত্যিকারের test পাঠান, আর গত ৩০ দিনে কোন email যায়নি তার log দেখুন।
কীভাবে কাজ করে
- ০১
ID বসান
Dashboard-এর tracking settings-এ Pixel, GA4, TikTok ID দিন।
- ০২
Product feed চালু করুন
যে feed লাগবে চালু করুন, feed link টা catalog-এ দিন।
- ০৩
SMS আর email connect করুন
তারপর order status-এর template এডিট করুন।
প্রশ্ন-উত্তর
আরও ফিচার দেখুন
শুরু করতে developer লাগে না। লাগে নিজের একটা store।
Theme বেছে নিন, product তুলুন, bKash আর courier connect করুন। ৭ দিন free। Card লাগবে না।
Credit card লাগবে না। কোনো long-term চুক্তি নেই। Trial শেষের আগে cancel করলে টাকা লাগবে না।